দ্য মিথ অব সিসিফাস

১০ জুলাই, ২০২৬ · ২ মিনিটের পড়া
দ্য মিথ অব সিসিফাস

'দর্শনের জগতে শুধু একটাই সত্যিকারের সমস্যা আছে : আত্মহত্যা। বেঁচে থাকা কি আসলেই জরুরি?–এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে সবার আগে। বাকি যত প্রশ্ন আছে : বিশ্বে কি দুটো মাত্রা আছে না তিনটা, মানুষের চেতনা নয় রকমের নাকি বারো–এগুলোর জবাব পরে পেলেও চলবে।'

– দ্য মিথ অব সিসিফাস, আলবেয়ার কামু

এই বইটা কোনো ফিকশন বা উপন্যাস না। এটা প্রবন্ধের বই। এই বইতে কামু প্রথমেই ধরে নিয়েছেন, জীবনে আর কিছু পাওয়ার নেই, সব অর্থহীন মনে হচ্ছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে জীবন শেষ করে দেওয়াই কি একমাত্র উপায়, নাকি বিষয়টাকে নিয়ে ভিন্নভাবে ভাবা যেতে পারে, বইটা সেই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করে।

সে কারণেই চলে আসে সিসিফাসের কথা–যাকে অভিশাপ দেওয়া হয়েছে, তাকে একটা পাথর ঠেলে পাহাড়ের চূড়ায় তুলতে হবে। সে পাথরটাকে ঠেলে চূড়ায় তোলে, তারপর সেটা গড়িয়ে নিচে পড়ে যায় এবং আবার তাকে সেটা ঠেলে তুলতে হয়। আপাত অর্থহীন সিসিফাসের এই কাজ-কর্মের সঙ্গে কেউ কেউ হয়তো মিল খুঁজে পাবেন।

প্রচণ্ড মনোকষ্ট, মানসিক চাপ, অর্থহীন জীবনের ঘানি টেনে ক্লান্ত, বিরক্ত আমরা অনেকেই প্রতিদিন তবু শোয়ার আগে অ্যালার্ম দিয়ে শুই, সকালে জোর করে নিজেকে তুলি। এই বইটা সেরকম মানুষদের জন্য দর্শনের চোখে জীবনকে আরেকবার ভেবে দেখার চেষ্টা।

কেন অনেকে আত্মহত্যা করেন? সেই কারণটা কামু বুঝতে চান, এবং বলতে চান–ভিন্নভাবে কি ভাবা যেত না? তিনি বলতে চান, ভাবা যেত এবং ভাবা যায়...

কোনো কোনো বই এত শক্তিশালী হয় যে সেই বই পড়ার পর মানুষ আবিষ্কার করতে পারে, সে বদলে গেছে। কামুর মিথ অব সিসিফাস সেরকমই একটা বই। তানজীম রহমানের অনুবাদ শুধু যে ভালো হয়েছে, তা নয়–এটা একটা স্বার্থক অনুবাদ, পড়ে বিষয়গুলো বোঝা যায়, অনুভব করা যায়, কল্পনার চোখে ভেবে দেখা যায়।

আমি এই বইটা নিয়ে এই পোস্টে অনেক কিছু লিখতে চাই না। আলাদা করে, সময় নিয়ে বিস্তারিত লিখতে চাই; সঙ্গে সম্ভব হলে ভিডিও করতেও চাই। তবে তার আগে ভাবলাম, আজ ছুটির দিন–অনেকেই বের হন, বাতিঘর বা বিভিন্ন বইয়ের জায়গায় যান। কেউ যদি আগ্রহী হন–সেটা ভেবেই এই পোস্ট।

আগ্রহীরা এই বইটা দেখতে পারেন। এটা আমি হাইলি রেকমেন্ড করি।

আরও লেখা

চাঁদের পাহাড়ে কিছুক্ষণ
বইপ্যাঁচাল · ৩ মিনিটের পড়া

চাঁদের পাহাড়ে কিছুক্ষণ

রবার্ট লুই স্টিভেনসনের ট্রেজার আইল্যান্ডের সাথে বিভূতিভূষণের চাঁদের পাহাড়ের আসল পার্থক্য কী, বলুন তো? মানুষ বনাম প্রকৃতির লড়াই? সমুদ্র বনাম পাহাড়ের মধ্য দিয়ে যাত্রা? উঁহু, ওসব না। আসল পার্থক্য হলো...

৭ নভেম্বর, ২০২৬
ফিরে দেখা ওডিসি
বইপ্যাঁচাল · ২ মিনিটের পড়া

ফিরে দেখা ওডিসি

সম্প্রতি নোলানের মুভি ওডিসি আসছে। দেখার ইচ্ছে আছে, তাই ভাবলাম, ওডিসির কাহিনিটা ঝালিয়ে নেওয়া যাক। সে জন্যই ছবির বইটা নিয়ে বসলাম। সংক্ষেপে আপনাদেরকে একটু বলি,…

১৬ জুলাই, ২০২৬
লেটারস টু মিলেনা
বইপ্যাঁচাল · ১ মিনিটের পড়া

লেটারস টু মিলেনা

মিলেনা, আগামীকাল যদি পৃথিবীতে কেয়ামত নেমে আসত, তাহলে আমি পরের ট্রেন ধরে সোজা ভিয়েনায় তোমার দরজায় এসে দাঁড়াতাম। বলতাম, 'মিলেনা, আমার সাথে এসো। সব ধরনের…

১২ জুলাই, ২০২৬
জ্যাক দ্য রিপার
বইপ্যাঁচাল · ২ মিনিটের পড়া

জ্যাক দ্য রিপার

ইতিহাস-কুখ্যাত সিরিয়াল কিলার, জ্যাক দ্য রিপারের কর্মকাণ্ড নিয়ে লেখা বইটা। রীতিমতো গবেষণা করে জ্যাক দ্য রিপারের করা খুনগুলোর বিস্তারিত বিবরণ, সংবাদপত্রের…

১১ জুলাই, ২০২৬