লেটারস টু মিলেনা

মিলেনা,
আগামীকাল যদি পৃথিবীতে কেয়ামত নেমে আসত, তাহলে আমি পরের ট্রেন ধরে সোজা ভিয়েনায় তোমার দরজায় এসে দাঁড়াতাম। বলতাম, 'মিলেনা, আমার সাথে এসো। সব ধরনের ভয়, দ্বিধা ও জড়তা ঝেড়ে ফেলে আজ আমরা পরস্পরকে ভালোবাসব–হারিয়ে যাব একে অন্যের মাঝে। কারণ, আগামীকালই পৃথিবীটা শেষ হয়ে যাবে–শেষ হয়ে যাবে সব।'
হাতে অনেক সময় আমাদের। তাই সময় মেনে চলতে হবে, নয়তো দিতে হবে কাফফারা–এমন কিছু ভেবেই বোধ হয় আমরা বুক উজাড় করে, নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে পারি না। কিন্তু যদি সময় ফুরিয়ে যায়? আমাদের হাতে যদি আর কোনো সময় না থাকে, কিংবা সময়ের ধারণাটাই যদি অর্থহীন হয়ে পড়ে?
আহ, সত্যিই যদি তা-ই হতো! সত্যিই যদি আগামীকালই কেয়ামত নেমে আসত, শেষ হয়ে যেত পৃথিবী! তবে আমরা দুজনে পরস্পরকে আগলে রাখতে পারতাম সযত্নে।
– লেটারস টু মিলেনা, ফ্রানজ কাফকা
এই বইটা বহুদিন পড়ব পড়ব করেও পড়া হয়নি। ছোট ছোট চিঠি–এত মায়া একেকটা চিঠিতে!
পড়েছেন বইটা? পড়লে, কেমন লেগেছে, জানাতে পারেন কমেন্টে।



