ফিরে দেখা ওডিসি

১৬ জুলাই, ২০২৬ · ২ মিনিটের পড়া
ফিরে দেখা ওডিসি

সম্প্রতি নোলানের মুভি ওডিসি আসছে। দেখার ইচ্ছে আছে, তাই ভাবলাম, ওডিসির কাহিনিটা ঝালিয়ে নেওয়া যাক। সে জন্যই ছবির বইটা নিয়ে বসলাম।

সংক্ষেপে আপনাদেরকে একটু বলি, পেছন থেকে।

ট্রয়ের রাজপুত্র প্যারিস। স্পার্টার রাজা মেনেলাউস। এই স্পার্টানদের নিয়ে বানানো হয়েছে মুভি থ্রি হান্ড্রেড। সেই স্পার্টান মেনেলাইসের স্ত্রী হেলেনকে নিয়ে ট্রয়ে পালিয়ে এলেন প্যারিস। (কাহিনির পেছনেও কাহিনি আছে, তবে সে আলাপে এখন আর না যাই।)

এরই ফলে গ্রিসের বিভিন্ন রাজ্যের রাজা এবং মহাবীরেরা এসে ট্রয় অবরোধ করে রাখল ১০ বছর। এই রাজ্যগুলোর একটির নাম ইথাকা, সেখানকার রাজার নাম ইউলেসিস। তিনি বুদ্ধি দিলেন, সব জাহাজ, সব চিহ্ন সরিয়ে একটা কাঠের ঘোড়ায় কিছু সৈন্যকে ঢুকিয়ে রেখে আমরা লুকিয়ে থাকি। এই কাঠের ঘোড়ার নাম 'ট্রোজান হর্স'–কম্পিউটারে ফাঁদ পেতে রাখা যেসব ভাইরাসকে ব্যবহারকারী নিজেই ভুল করে আমন্ত্রণ জানায়–মানে, নিজেই ইন্সটল করে ফেলে, সেগুলোকে আজও বলা হয় ট্রোজান হর্স।

এই কাহিনি সবাই জানেন। ট্রয় সেই ঘোড়াকে বিজয়ের চিহ্ন ভেবে ভেতরে নিয়ে এল, রাতের অন্ধকারে সেখান থেকে বেরিয়ে এল গ্রিক সৈন্যরা এবং তারা মূল বাহিনির জন্য খুলে দিল ট্রয়ের দরজা।

যুদ্ধ শেষ। প্রচণ্ড বর্বরতা, লুটপাট, ধর্ষণ–সব শেষ। এখন ইউলেসিস বাড়ি ফিরবেন। নিজে তিনি এসব কাজে অংশ নেননি, কিন্তু তাঁর লোকদের সামলে রাখতেও পারেননি। সে যা-ই হোক, ফিরতি পথে জাহাজে চাপলেন ইউলেসিস। ফিরবেন ইথাকায়।

কাহিনি অনেক আছে, সংক্ষেপে বললে–ফিরতি পথে একাধিক দেবী কলকাঠি নাড়ার ফলে পথ হারিয়ে ফেলেন ইউলেসিস। তিনি গিয়ে পড়েন এক দ্বীপে, ক্যালিপ্সো নামের এক জলপরী-কাম-নিম্ফের হাতে। মাঝপথে সাইক্লপ্স, ডাইনি সার্সিসহ একাধিক বাধা-বিপত্তির মুখেও পড়তে হয় তাকে। এভাবে কেটে যায় আরও ১০ বছর।

যুদ্ধের ১০ বছর, আবার ফিরতি পথে ১০ বছর–২০ বছরের অনুপস্থিতিতে ইথাকায় তাঁকে মৃত ধরে নেওয়া হয়। ততদিনে অন্য রাজারা ঘরে ফিরেছেন, কেউ কেউ খুন-টুনও হয়ে গেছেন। ইউলেসিসের অনুপস্থিতিতে তাঁর স্ত্রী পেনিলোপিকে বিয়ে করতে লাইন লেগেছে। একদল অত্যাচারী রাজপুত্র লাইন দিয়ে বসে আছে, পেনিলোপি তাদের কাউকে কবে বিয়ে করবেন, সে জন্য। একে একে তারা নানা ঝামেলা করতে থাকে। তাদেরকে ঠেকাবে কে?

ইউলেসিস কি আদৌ নিরাপদে বাড়ি ফিরতে পারবেন? এই কাহিনি নিয়েই 'ওডিসি'। ইউলেসিসের কাহিনির নাম ওডিসি কেন? কারণ, ইউলেসিস তাঁর রোমান নাম। কিন্তু তাঁর আসল গ্রিক নাম ওডিসিউস। আর ওডিসিউসের মহাযাত্রা বোঝাতেই হোমার নাম দিয়েছিলেন ওডিসি।

সুন্দর, সহজ ভাষায় হোমারের এই কাহিনিটা তুলে ধরেছেন স্টিফেন ফ্রাই। ট্রয়ের যুদ্ধ নিয়েও তাঁর বই আছে–ট্রয়। দেখতে পারেন।

আমি আপাতত 'ওডিসি'টাই পড়ছি। এই বইগুলোর অনুবাদও আসবে দেখলাম। আবার দিবাকর দাসের একটা দারুণ রিটেলিং আছে ট্রয়ের যুদ্ধের কাহিনির–দ্য নেস্ট অব স্পাইডার। দেখতে পারেন চাইলে। আর যাঁরা 'হোমারের পদরেখা ধরে' পড়েছেন, লাসলো ক্রাসনাহোরকাইয়ের চেজিং হোমারের অনুবাদ, তাঁরা হয়তো জানেন, ওখানে ওডিসির রেফারেন্স আছে।

সব মিলে আমি খুব উপভোগ করছি এই বইটা। আপনারাও চাইলে নোলানের মুভি দেখার আগে বইটা পড়ে নিতে পারেন চট করে।

আরও লেখা

চাঁদের পাহাড়ে কিছুক্ষণ
বইপ্যাঁচাল · ৩ মিনিটের পড়া

চাঁদের পাহাড়ে কিছুক্ষণ

রবার্ট লুই স্টিভেনসনের ট্রেজার আইল্যান্ডের সাথে বিভূতিভূষণের চাঁদের পাহাড়ের আসল পার্থক্য কী, বলুন তো? মানুষ বনাম প্রকৃতির লড়াই? সমুদ্র বনাম পাহাড়ের মধ্য দিয়ে যাত্রা? উঁহু, ওসব না। আসল পার্থক্য হলো...

৭ নভেম্বর, ২০২৬
লেটারস টু মিলেনা
বইপ্যাঁচাল · ১ মিনিটের পড়া

লেটারস টু মিলেনা

মিলেনা, আগামীকাল যদি পৃথিবীতে কেয়ামত নেমে আসত, তাহলে আমি পরের ট্রেন ধরে সোজা ভিয়েনায় তোমার দরজায় এসে দাঁড়াতাম। বলতাম, 'মিলেনা, আমার সাথে এসো। সব ধরনের…

১২ জুলাই, ২০২৬
জ্যাক দ্য রিপার
বইপ্যাঁচাল · ২ মিনিটের পড়া

জ্যাক দ্য রিপার

ইতিহাস-কুখ্যাত সিরিয়াল কিলার, জ্যাক দ্য রিপারের কর্মকাণ্ড নিয়ে লেখা বইটা। রীতিমতো গবেষণা করে জ্যাক দ্য রিপারের করা খুনগুলোর বিস্তারিত বিবরণ, সংবাদপত্রের…

১১ জুলাই, ২০২৬
দ্য মিথ অব সিসিফাস
বইপ্যাঁচাল · ২ মিনিটের পড়া

দ্য মিথ অব সিসিফাস

'দর্শনের জগতে শুধু একটাই সত্যিকারের সমস্যা আছে : আত্মহত্যা। বেঁচে থাকা কি আসলেই জরুরি?–এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে সবার আগে। বাকি যত প্রশ্ন আছে :…

১০ জুলাই, ২০২৬