ব্যবহারের শর্তাবলি

ননসেন্সল্যান্ড ব্যবহার করার অর্থ, আপনি এই শর্তগুলো মেনে নিচ্ছেন।

লেখা ও কপিরাইট

ওয়েবসাইটের লেখা, অনুবাদ, ভিডিও, ছবি ও বইয়ের স্বত্ব উচ্ছ্বাস তৌসিফ বা সংশ্লিষ্ট স্বত্বাধিকারীর। পড়া ও শেয়ার করার জন্য লিংক ব্যবহার করুন।

  • ছোট কিছু অংশ চাইলে উদ্ধৃত করতে পারেন, সঙ্গে সূত্র হিসেবে ননসেন্সল্যান্ডের নাম ও লিংক দেওয়া জরুরি নয়, দিলে ভালো।
  • ৩৫০ শব্দের চেয়ে বড় কোনো অংশ কপি করে উদ্ধৃত করলে সঙ্গে সূত্র হিসেবে ননসেন্সল্যান্ডের নাম ও লিংক ব্যবহার করুন।
  • অনুমতি ছাড়া পুরো লেখা, অধ্যায় বা বই অন্য কোথাও (ওয়েবসাইট, ফেসবুক পেজ, পিডিএফ, অ্যাপ) প্রকাশ করা যাবে না।

ডাউনলোড ও কিন্ডল

ডাউনলোড করা বা কিন্ডলে পাঠানো বই শুধু আপনার নিজের পড়ার জন্য। এগুলো বিক্রি করা যাবে না। কাউকে দেওয়া বা ছড়িয়ে দেওয়ার জন্য সরাসরি ওয়েবসাইটের লিংক ব্যবহার করুন।

অ্যাকাউন্ট

  • সঠিক ইমেইল দিন এবং পাসওয়ার্ড কাউকে জানাবেন না।
  • অপব্যবহার (স্প্যাম, অন্যকে হয়রানি, ওয়েবসাইটের ক্ষতির চেষ্টা করা) হলে অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।

কেনা ই-বুক

ই-বুক কেনার মাধ্যমে আপনি তা নিজের অ্যাকাউন্টে পড়ার অনুমতি পাচ্ছেন। এই অনুমতি হস্তান্তরযোগ্য নয়। টাকা ফেরত পেতে চাইলে 'রিফান্ড পলিসি' পাতাটা দেখে নিতে পারেন।

যা করা যাবে না

  • স্বয়ংক্রিয় প্রোগ্রাম দিয়ে সাইটের লেখা কপি বা সংগ্রহ করা।
  • সাইটের নিরাপত্তা ভাঙা বা সেবা বন্ধ করার চেষ্টা।

বাইরের লিংক ও মতামত

লেখায় অন্য সাইটের লিংক থাকতে পারে; সেসব সাইটের জন্য ননসেন্সল্যান্ড দায়ী নয়। লেখাগুলো লেখকের মতামত; সাইটটি যেমন আছে তেমনভাবে দেওয়া হচ্ছে।

পরিবর্তন

শর্তাবলি সময়ে সময়ে আপডেট করা হতে পারে; বড় পরিবর্তন হলে সাইটে জানানো হবে।

শেষবার আপডেট করা হয়েছে: ১৪ নভেম্বর ২০২৬।