রিফান্ড পলিসি

ই-বুক ডিজিটাল জিনিস, কেনার সঙ্গে সঙ্গেই পুরোটা পড়া যায়। তাই সাধারণত কেনার পর টাকা ফেরত দেওয়া হয় না। তবে নিচের দুটি ক্ষেত্রে পুরো টাকা ফেরত পাবেন:

  • ভুল করে একই বই দুবার কেনা হলে।
  • টাকা কাটা হয়েছে, কিন্তু বই খুলছে না এবং জানানোর ৭ দিনের মধ্যে আমরা সমস্যার সমাধান করতে পারিনি, এমন হলে।

কীভাবে চাইবেন

কেনার ৭ দিনের মধ্যে যোগাযোগ পাতায় লিখুন। সঙ্গে আপনার অ্যাকাউন্টের ইমেইল, বইয়ের নাম ও পেমেন্টের ট্রানজেকশন নম্বর দিন।

অনুমোদিত হলে যে মাধ্যমে টাকা দিয়েছিলেন, সেখানেই ১০ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত যাবে, আর বইটি আপনার অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হবে।

ছাপা বই

ছাপা বই এখনো ননসেন্সল্যান্ডের ওয়েবসাইট থেকে সরাসরি কেনা যায় না। গেলে সেটা প্রকাশকের মাধ্যমে পাঠানো হবে এবং বই ফেরত দেওয়া বা বদলানোর ক্ষেত্রে তাঁদের নিয়মই প্রযোজ্য হবে। রকমারি বা বিভিন্ন ফেসবুক পেজের লিংক যে দেওয়া আছে, এতে ননসেন্সল্যান্ডের কোনো সংযোগ নেই। শুধু আপনাদের পথটুকু দেখিয়ে দেওয়া। এসব ক্ষেত্রে তাঁদের সঙ্গেই যোগাযোগ করতে হবে।

শেষবার আপডেট করা হয়েছে: ১৪ নভেম্বর ২০২৬।