প্রাইভেসি পলিসি

ননসেন্সল্যান্ড (nonsenseland.com) আমি, উচ্ছ্বাস তৌসিফ, চালাই। এই ওয়েবসাইট ব্যবহারকারী, তথা আপনার কোন কোন তথ্য সংরক্ষণ করে, কেন করে, আর কার সঙ্গে সেসব তথ্য শেয়ার করে, সেসব এখানে স্পষ্টোভাবে বলা আছে। আমি কারও তথ্য বিক্রি করি না।

কী তথ্য রাখা হয়

  • অ্যাকাউন্ট খুললে: নাম, ইমেইল আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড এমনভাবে রাখা হয় যে আমিও তা পড়তে পারি না।
  • গুগল দিয়ে লগইন করলে: গুগল থেকে আপনার নাম আর ইমেইল নেওয়া হয়।
  • কিন্ডলে বই পাঠাতে চাইলে: আপনার কিন্ডল ইমেইল ঠিকানা সংরক্ষণ করা হয়।
  • পড়ার তথ্য: কোন বইয়ের কোথায় আছেন, বুকমার্ক ও লাইকের তথ্য সংরক্ষণ করা হয়, যাতে যেকোনো ডিভাইসে লগইন করে আবার সেখান থেকে পড়তে পারেন।
  • নিউজলেটারে যুক্ত হলে: আপনার ইমেইল।
  • যোগাযোগ ফর্মে লিখলে: নাম, ইমেইল ও আপনার বার্তা।
  • ই-বুক কিনলে: কী কিনেছেন এবং কবে। কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের তথ্য আমার কাছে আসে না; সেটা থাকে পেমেন্ট প্রতিষ্ঠানের কাছে।

আপনার ব্রাউজারে কী থাকে

পড়ার সেটিংস (ফন্ট, অক্ষরের মাপ, লাইট বা ডার্ক থিম) আপনার ব্রাউজারেই থাকে, আমার কাছে আসে না। লগইন থাকার জন্য একটি কুকি ব্যবহার করা হয়। বিজ্ঞাপন বা আপনাকে ফলো করার মতো কোনো কুকি নেই।

পরিসংখ্যান

কতজন সাইটে আসছেন, কোন লেখা বেশি পড়া হচ্ছে, তা জানতে ক্লাউডফ্লেয়ার ওয়েব অ্যানালাইটিকস ব্যবহার করা হয়। এটি কুকি ব্যবহার করে না এবং আলাদা করে কাউকে চেনে না; শুধু মোট সংখ্যা দেখায়।

যাদের সেবা ব্যবহার করা হয়

ওয়েবসাইট চালাতে কিছু প্রতিষ্ঠানের সেবা ব্যবহার করছি আমি। তারা শুধু সেই কাজটুকু করার জন্য প্রয়োজনীয় তথ্য পায়:

  • ক্লাউডফ্লেয়ার: ওয়েবসাইট চালানো, ছবি ও ফাইল জমা রাখা, স্প্যাম ঠেকানো (টার্নস্টিল), পরিসংখ্যান।
  • গুগল: গুগল দিয়ে লগইন, যদি আপনি গুগল লগইন ব্যবহার করেন, তবে।
  • অ্যামাজন: আপনি কিন্ডলে বই পাঠালে।
  • এ ছাড়াও ডেটাবেস ও নিউজলেটারের ইমেইল পাঠানো, পাসওয়ার্ড রিসেট ইত্যাদির জন্য বিশ্বস্ত ও নির্ভরযোগ্য দুটি প্রতিষ্ঠানের সেবা ব্যবহার করা হচ্ছে।

বিজ্ঞাপন

এখন সাইটে শুধু আমার বইয়ের বিজ্ঞাপন দেখানো হচ্ছে। ভবিষ্যতে অন্য কোনো বিজ্ঞাপন সেবা (যেমন গুগল অ্যাডসেন্স বা কাস্টম বিজ্ঞাপন) চালু হলে সঙ্গে সঙ্গে এই নীতি আপডেট করা হবে।

আপনার অধিকার

  • নিউজলেটার বন্ধ করতে প্রতিটি ইমেইলের নিচে 'আনসাবস্ক্রাইব' লিংক আছে, সেখানে ক্লিক করলেই হবে।
  • আপনার সম্পর্কে কী তথ্য আছে জানতে, বা অ্যাকাউন্ট ও সব তথ্য মুছে ফেলতে, যোগাযোগ পাতায় আমাকে জানালেই হবে।

পরিবর্তন

এই নীতিতে বড় কোনো পরিবর্তন হলে সাইটে জানানো হবে। শেষবার আপডেট করা হয়েছে: ১৫ নভেম্বর ২০২৬।