
আ ডেড জ্বিন ইন কায়রো
উপন্যাসিকা · মূল লেখক: পি. জেলি ক্লার্ক · অনুবাদক: উচ্ছ্বাস তৌসিফ
১৯১২ সাল। কায়রো, মিসর।
হঠাৎ এক জ্বিনের লাশ পাওয়া গেল। শুনেই বুঝতে পারছেন, এই কায়রো শহরটি আমাদের পরিচিত না। এ এক অন্য কায়রো, যেখানে অতিলৌকিক ও অতিপ্রাকৃত বিভিন্ন শক্তির আনাগোনা।
মানুষ আর (সম্ভাব্য) অতিলৌকিক সত্তাদের মধ্যে এখানে যেসব অপরাধ হয়, সেগুলোর তদন্তের দায়িত্বে রয়েছে 'মিনিস্ট্রি অব আলকেমি, এনচ্যান্টমেন্টস অ্যান্ড সুপারন্যাচারাল এনটিটিস'। এই মন্ত্রণালয়ের একজন স্পেশাল ইনভেস্টিগেটর ফাতেমা আল-শারাউই। জ্বিনের সেই লাশটির মৃত্যুরহস্যের তদন্তের ভার চেপেছে তার কাঁধে।
এই মৃত্যু ফাতেমাকে টেনে নিয়ে যায় শহরের অন্ধকার অলিগলিতে। সাধারণ এক কেসের সূত্র ধরে তাকে মোকাবেলা করতে হয় উন্মত্ত ঘুল, চতুর ঘাতক আর যান্ত্রিক ফেরেশতাদের–উন্মোচিত হয় এমন এক ষড়যন্ত্র, যা খোদ সময়ের অস্তিত্বকেই তছনছ করে দিতে পারে!