
কাহো
গল্প · মূল লেখক: হারুকি মুরাকামি · অনুবাদক: উচ্ছ্বাস তৌসিফ
ছাব্বিশ বছরের কাহো শিশুদের বইয়ের ইলাস্ট্রেটর। নিজের চেহারা নিয়ে সে কোনোদিন খুব একটা মাথা ঘামায়নি; প্রয়োজনও পড়েনি।
এক ব্লাইন্ড ডেটে, ডিনার শেষে কফির অপেক্ষায় বসে থাকার সময়, সুপুরুষ আর পরিপাটি লোকটা মৃদু হেসে বলে বসে: তোমার মতো কুৎসিত মেয়ে আমি আর দেখিনি।
অপমানটা কাহোকে যতটা আহত করে, তার চেয়ে বেশি অস্থির করে তোলে কৌতূহল। কেন বলল লোকটা? আর কেনই-বা সে আবার দেখা করতে চায়?
মাকড়সার জাল, খাদ্যশৃঙ্খল আর গভীর রাতে ভারী মোটরসাইকেলের শব্দের ভেতর দিয়ে এগোয় হারুকি মুরাকামির এই গল্প। চেহারা, আত্মপরিচয় আর মানুষের মনের অন্ধকার কোণ নিয়ে।