
বিশ্ব কীভাবে কাজ করে? নোম চমস্কির এই বইটা দেখলাম বাতিঘরে। সময় নিয়ে পড়তে হবে।

বিশ্ব কীভাবে কাজ করে? নোম চমস্কির এই বইটা দেখলাম বাতিঘরে। সময় নিয়ে পড়তে হবে।

ব্রাম স্টোকারের ড্রাকুলা। অক্সফোর্ডের ওয়ার্ল্ড ক্লাসিক সিরিজের বই। বাতিঘরে এই সিরিজের একগাদা নতুন বই এসেছে। দেখে ভালো লাগল। 🍀

সরি, কিনতে পারলাম না। ধার করে এনেছি...

কে কে পড়েছেন? আমি শুরু করলাম।

এই সংকলনে আমার নামও লেখা আছে ছোট্ট করে। আসছে রহস্য রোমাঞ্চের রোমন্থন...

র্যান্ডম যেকোনো দিন। ক্লান্তি, মন খারাপ, সময় কাটছে না, কিংবা... যেকোনো কিছু। একটাই সমাধান। ফ্রেন্ডস! ফ্রেন্ডস আমার কম্ফোর্ট সিরিজ, আমার পছন্দের সিরিজ। আপনাদের এরকম পছন্দের সিরিজ কোনটা?

আসিমভের 'দ্য কমপ্লিট রোবট'। রোবট সিরিজের একগুচ্ছ ছোট গল্প। বুকওয়ার্মে ইংরেজি বইপত্রের ওপর চলছে বিশাল ছাড়। মাত্র ৩০০ টাকায় এই বই নিয়ে এসেছি। এত মানুষ ভীড় করে বই কিনছেন যে দেখেই ভালো লাগছিল। আপনাদের ছুটির দিন কেমন যাচ্ছে?

উপহার পেয়েছি! আফগানিস্তানের ইতিহাসের পথে পথে হেঁটে বেড়ানোর অভিজ্ঞতা পাচ্ছিলাম বইটা পড়তে গিয়ে। আগে শুরু করেছিলাম, পড়া হয়নি। এবারে পড়ে ফেলব দ্রুতই, আশা করি।

বেগ-বাস্টার্ড সিরিজের অষ্টম বই নেমসেক। পড়েছেন নাকি? আমি নিয়ে এলাম। শিগগিরই পড়ব, আশা করি।

শুভ জন্মদিন, স্টিফেন কিং! আপনার লেখা পড়তে পড়তে বেদিশা হয়ে গেলাম। তবু পড়তে ভালো লাগে। কী একটা অবস্থা!

বোমার ভেতরের পরমাণুগুলোর মন খারাপ। কারণ, ওরা ধ্বংসের কাজে ব্যবহার হতে চায় না। ওদিকে সেনাপতি ভাবছে, যুদ্ধ না করলে তো তার ক্যারিয়ার থাকবে না। তারপর কী হলো, তা-ই নিয়ে এই বই। উমবের্তো একো আর জি এইচ হাবীব একসঙ্গে।